Skip to main content

ছোটদের গল্প ( কাক ও কোকিল )

 একদিন এক কাকের সাথে এক কোকিলের আলাপ হল। তারপর থেকে প্রায় তাদের এগাছে ওগাছে দেখা হতে লাগল। আস্তে আস্তে দুই জনের  মধ্যে বেশ ভাব জমে উঠল।একদিন  কাক বলল - কোকিল ভাই, সব পাখিরাই বাসা বাঁধে, তবে তোমরা কেন বাঁধা না? কোকিল বলতে -আসলে বাসা আমাদের ঠিক ভাল লাগে না, তাই আর কি। কাক বলল , না ওসব হবে না। আমি তোমাকে  বাসা বানানো শিকিয়ে দেব। আমার বাসার পাশেই থাকবে তোমার বাস। তাহলে সব সময় আমার দুজন কাছাকাছি থাকতে পারব।


কোকিল কাকার কথায় রাজী হল। তারপর কাক কোকিলকে বাসা বাঁধা শেখাতে লাগল । কাক বার বার দেখিয়ে দিতে লাগল । কোকিল তবু কিছু ঠিক মত বাসা বাধঁতে পারল না। বারবার তার মুখ থেকে খঁড়কুটো পড়ে যেতে লাগল। কাক কোকিলের বাসা বানানো দেখে হেসে মরে যায় আর কি। কোকিল ও সেই ফাঁকে বোকা কাকের চোখ এড়িয়ে, তার বাসায় ডিম পেড়ে এসে বলল, দেখো ভাই কাক! আসলে এই বাসা বাঁসার কাজটা আমাদের কোকিল জাতের একবারে নেষেধ। আমার পূর্ব - পুরুষরা কেউ কোনদিন এই কাজ করেনি। আজ আমি যদি সেই কাজ করি, তাহলে কোকিল সমাজ আমায় এক ঘরে রাখবে। কেউ আর আমার সঙ্গে মিশবে না। তার চেয়ে আমার এই যাযাবর জীবনই অনেক ভাল ভাই। তোমরা থাক তোমাদের বাসা আর ডিম নিয়ে। আমি ভাই চললুম। এই বলে চতুর কোকিল বোকা কাকের বাসায় তার ডিম ফেলে রেখে, কুহু - কুহু করে মিষ্টি সুরে গান করতে করতে অন্য দেশে উড়ে গেল।

Comments

Popular posts from this blog

LITTLE BIRD( chid rhymes)

 Once I saw a little bird Come hop, hop, hop, And I cried, "Little bird, Will you stop, stop, stop?" I was going to the window To say, "How do you do?" But he shook his little tail And away he flew. ছোট্ট পাখি একবার আমি দেখেছিলাম একটা ছোট্ট পাখি সে লাফাতে লাফাতে এসেছিলো, আমি চিৎকার করে বলেছিলাম "ছোট্ট পাখি, তুমি থামবে, থামবে, থামবে কি? আমি যাচ্ছিলাম জানালার দিকে ওকে একথা বলতে "তুমি কেমন আছো?" কিন্তু সে তার ছোট্ট ল্যাজ নাড়লো আর উড়ে চলে গেল।

MOLLY, MY SISTER( child rhymes)

 Molly, my sister, and i fell out And what do you thik it was all about? She loved coffee and i loved tea, And that was the reason we could not agree. মলি, আমার বোন  আমার বোন মলি আর আমার মধ্যে ঝগড়া হল, তোমরা ভাবছো সেটাই বুজি সব? সে ভালোবাসত কফি আর আমি ভালোবাসতাম চা, আর সেই কারণই আমরা একমত হতে পারিনি।