একদিন এক কাঠুরিয়া নদীর ধারে কাঠ কাটছিল। হঠাৎ তার হাত ফলকে কুড়ুলটি নদীতে পড়ে গেল। গরীব কাঠুরিয়া তার একমাত্র সম্বল কুড়ুলটি খুঁইয়ে, মনের দুঃখে কাঁদতে শুরু করল। তার কান্না জলদেবতার কানে গেল। তিনি জল থেকে উঠে এসে কাঠুরিয়াকে জিজ্ঞাসা করলেন - বাছা, তুমি কাঁদছ কেন? কাঠুরিয়া চোখের জল ফেলতে ফেলতে তার দুঃখের কথা সব খুলে বলল। জলদেবতা তার কথা শুনে তাকে সান্ত্বনা দিয়ে, এক ডুবে জল থেকে একটি সোনার কুড়ুল তুলে এনে বললেন - এই নাও, তোমার কুড়ুল। কাঠুরিয়া ভীষণ গরীব হলেও, সে মোটেই লোভী ছিল না।
খোকা গেছে মাছ ধরতে খ্রির নদীর তীরে। ছিপ নিয়ে গেলো কলা ব্যাঙে মাছ নিয়ে গেলো চিলে।।
Comments
Post a Comment