নীল আকাশে সূয্যিমামা
ঝলক দিয়েছে,
সবুজ মাঠে নতুন পাতা
গজিয়ে উঠেছে।
পালিয়েছিল সোনার টিয়ে
ফিরে এসেছে,
ক্ষীর নদীটির পারে খোকন
হাসতে লেগেছে।
হাসতে লেগেছে রে খোকন
নাচতে লেগেছে,
মায়ের কোলে চাঁদের হাট
ভেঙে পড়েছে।
নীল আকাশে সূয্যিমামা
ঝলক দিয়েছে,
সবুজ মাঠে নতুন পাতা
গজিয়ে উঠেছে।
পালিয়েছিল সোনার টিয়ে
ফিরে এসেছে,
ক্ষীর নদীটির পারে খোকন
হাসতে লেগেছে।
হাসতে লেগেছে রে খোকন
নাচতে লেগেছে,
মায়ের কোলে চাঁদের হাট
ভেঙে পড়েছে।
Comments
Post a Comment