Skip to main content

চাঁদের বুড়ি ( রবীন্দ্রনাথ ঠাকুর )

 এক যে ছিল চাঁদের কোনায়

চরকা কাটা বুড়ি,

পুরণে তার বয়স লেখা

সাতশ হাজার কুড়ি।

সাদা সুতোর জাল বোনে সে

হয় না বুনোন সারা,

পণ ছিল তার, ধরবে জালে

হাজার কোটি তারা।


Comments