Skip to main content

(ছোটোদের গল্প )দাম্ভিক ব্যাঙ

 


একদিন এক জলাশয়ে একটি ব্যাঙ মনের অনন্দে সাঁতার কাটছিল। সেই সময় জলাশয়ের পাশের মাঠে চড়ছিল একটি ষাঁড়। তাকে দেখে ব্যাঙ ভাবল, একটু চেষ্টা করলে হয়ত আমিও ওর মত বড় হতে পারি। ব্যাঙ তখন তার ছোটো শরীরটা ষাঁড়ের মত বড় করার জন্য দম নিতে লাগল। সেই জলাশয়ের পাড়েই তখন খেলা করছিলো দুটি ছেলে। দম নিয়ে যখন ব্যাঙের শরীর সামান্য একটু ফুলে বড় হল, সে তখন ছেলে দুটিকে ডেকে বলল, ওহে বালকেরা!তোমরা আমায় ভালো করে একবার দেখে বলতো - ওই ষাঁড়টা বড়, নাকি আমি বড়? ব্যাঙের কথা শুনে ছেলে দুটি হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। তাদের মধ্যে একজন বলল আরে দূর! কি যে বল তুমি। কথায় ব্যাঙ আর কথায় ষাঁড়। তুমি কোনোদিন ষাঁড় এর মত বড় হতে পারবে না।

ছেলেদের কথা শুনে ব্যাঙ ভীষন চটে গেল। সে তখন রেগেমেগে আরও বেশি বেশি দম নিয়ে শরীরটাকে ফোলাতে লাগলো। তার পেটটাও বেশ টানটান হয়ে সে আবার ছেলে দুটিকে দেখে বলল, ওহে বালকেরা! এবার ভাল করে দেখে বলো দেখি, কে বড়? আমি, না ঐ ষাঁড়টা!

ছেলে দুটি এবার ব্যাঙের কথায় খুব মজা পেয়ে হোঁ হোঁ করে হেঁসে উঠল। তারপর হাসি থামিয়ে রসিকতা করে বলল, ষাঁড়টা এবার তোমার চেয়ে হয়তো সামান্য একটু বড় হবে। আর একটু চেষ্টা করলেই তুমি ষাঁড়ের চেয়ে বড় হতে পারবে। ব্যাঙ ছেলে দুটির কথা সত্যি ভেবে, ষাঁড়টার থেকে বড় হবার জন্য আরো অনেক বেশি দম নিয়ে, পেটটাকে অসম্ভব রকম ফোলাতে লাগলো। আর সঙ্গে সঙ্গে তার পেটটা গেল ফটাস করে ফেটে। ব্যাঙটা তৎক্ষণাৎ মারা গেল।

নীতিকথা :- নিজের ক্ষমতা বুঝে কাজ করতে হয়, নইলে বিপদ ঘটে।

Comments

Popular posts from this blog

ছোটদের গল্প (ইঁদুর ও ব্যাঙ )

 একুরের এক ব্যাঙের সঙ্গে মাঠের এক ইঁদুরের খুব ভাব ছিল। তারা একসঙ্গে গল্প করতে করতে খাবার খুঁজে বেড়াতো। দু -জন যেন এক প্রাণ আর এক আত্মা। দুই বন্ধুর মধ্যে ইঁদুর ছিল সহজ সরল প্রকৃতির। আর ব্যাঙ ছিল একটু অন্য রকমের। সে মাঝে মাঝে ইঁদুরকে জব্দ করে বেশ মজা করত। একদিন দুই বন্ধুতে একটি মাঠে খাবার খুঁজে বেড়াছিল।মাঝে মাঝে তারা খাবার খুঁজতে খুঁজতে দু -জন দুদিক চলে যাচ্ছিল। ব্যাঙ বলল -বন্ধু, আমরা মাঝে মাঝেই দুজন দুদিকে সরে যাচ্ছি। সেই জন্য আমাদের গল্প ঠিক জমছেনা। আমরা বরং এক কাজ করি। আমরা একটা পায়ের সঙ্গে তোমার একটা পা বাঁধে দিই। তাহলে আমরা আর ছাড়াছাড়ি হব না। বিপদ এলেও এক সাথে পালাতে পারব। ইঁদুর অতশত ভাবল না। সে ব্যাঙের কথায় রাজী হয়ে গেল।ব্যাঙের পায়ের সঙ্গে নিজের পা বেঁধে নিয়ে আবার চলতে লাগল। কিছুদূর যাবার পর তারা একটি পুকুরের কাছে এসে পৌঁছল। পুকুরে জল দেখে ব্যাঙের ভারী আনন্দ হল। সে আনন্দে গ্যাঙর গ্যাং করে ডেকে বলল -ইঁদুর ভাই। চল একটু পুকুরে সাঁতার কেটে নিই। এই বলে ব্যাঙ ঝপাং করে লাফিয়ে পরল পুকুরের জলে। ইঁদুর বেচারা কি আর করে।পা -বাঁধা অবস্থায় সেও ব্যাঙের সঙ্গে জলে পড়ে হাবুডুবু খেতে লাগল। ব্যাঙ ...

JACK AND JILL

 Jack and jill Went up the hill To fetch a pill of water; Jack fell down And broke his crown And jill came tumbling after. জ্যাক এবং জিল জ্যাক এবং জিল গিয়েছিল পাহাড়ের উপর আনতে এক বালতি জল ; সেখান থেকে জ্যাক গেল পড়ে আর তাতে গেল তার মাথার চাঁদি  ভেঙে আর জিল আসতে থাকল গড়িয়ে গড়িয়ে তার পিছনে পিছনে।