Skip to main content

বৃদ্ধ সিংহ ও শেয়াল ( ছোটোদের গল্প )

 এক গুহায় এক বৃদ্ধ সিংহ বাস করতো । হঠাৎ তার শরীর অসুস্থ হয়ে পড়লো। জঙ্গল থেকে বেরোনো বন্ধ করে, সে গুহার ভেতরেই দিন কাটাতে লাগলো। পশুরা সবাই এসে তার খবর নিয়ে যেত। সবাই মাঝে মাঝে আসলেও শেয়াল কিন্ত একবারও সিংহের খোঁজ নিতে এলো না। বৃদ্ধ সিংহ তাই সকলের কাছে শেয়ালের কথা জিজ্ঞাসা করতে লাগলো।

নেক।ড়ে আর শেয়ালের চিরদিনই বিবাদ ছিল। তাই সুযোগ বুঝে, নেকড়ে একদিন সিংহের কাছে শেয়ালের নামে নিন্দে মন্দ করে বলল - মহারাজ, সে ব্যাটা আপনার কাছে আসবে কি করে! তার আজকাল খুব অহংকার হয়েছে। সে আর আপনাকে পশুরাজ বলে মনেই করে না।

এভাবে রোজ শেয়ালের বিরুদ্ধে মনগড়া কথা বলে, নেকড়ে সিংহকে ক্ষেপিয়ে দিতে লাগল। শেয়াল আড়াল থেকে সব কিছু লক্ষ্য করতো।একদিন সে লুকিয়ে গুহার বাইরে কান পেতে নেকড়ের সব কথা শুনলো। তারপর নেকড়েকে জব্দ করার জন্য ফন্দি আঁটতে লাগলো। হঠাৎ তার মাথায় এক দারুন মতলব খেলে গেল।

একদিন নেকড়ের কথার মাঝে শেয়াল সেখানে গিয়ে দাঁড়ালো। শেয়ালকে দেখে সিংহ তো রেগে গর গর করতে লাগলো। শেয়াল ভয় না পেয়ে সিংহের কাছে গিয়ে বলল, অপরাধ নেবেন না মহারাজ! এতদিন আপনার খবর নিতে আসতে পারিনি। কারণ রোজ একবার করে খবর নিয়ে গেলেই কতব্য শেষ হয় না। আমি এতদিন আপনার জন্য ভাল চিকিৎসকের খোঁজ করছিলাম।

Comments

Popular posts from this blog

LITTLE BIRD( chid rhymes)

 Once I saw a little bird Come hop, hop, hop, And I cried, "Little bird, Will you stop, stop, stop?" I was going to the window To say, "How do you do?" But he shook his little tail And away he flew. ছোট্ট পাখি একবার আমি দেখেছিলাম একটা ছোট্ট পাখি সে লাফাতে লাফাতে এসেছিলো, আমি চিৎকার করে বলেছিলাম "ছোট্ট পাখি, তুমি থামবে, থামবে, থামবে কি? আমি যাচ্ছিলাম জানালার দিকে ওকে একথা বলতে "তুমি কেমন আছো?" কিন্তু সে তার ছোট্ট ল্যাজ নাড়লো আর উড়ে চলে গেল।

MOLLY, MY SISTER( child rhymes)

 Molly, my sister, and i fell out And what do you thik it was all about? She loved coffee and i loved tea, And that was the reason we could not agree. মলি, আমার বোন  আমার বোন মলি আর আমার মধ্যে ঝগড়া হল, তোমরা ভাবছো সেটাই বুজি সব? সে ভালোবাসত কফি আর আমি ভালোবাসতাম চা, আর সেই কারণই আমরা একমত হতে পারিনি।